Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bengal Assembly Polls 2026: এবার হুগলিতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, মনোবল বৃদ্ধিই লক্ষ্য

Central forces have reached Hooghly
Central forces have reached Hooghly

 

হুগলি, ১ মার্চ : ভোটের নির্ঘন্ট এখনও ঘোষণা হয়নি। ভোটের অনেক আগেই অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এবার হুগলিতে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। রবিবার ভোর রাতে ডানকুনি স্টেশনে এসে পৌঁছয় বাহিনীর জওয়ানদের একটি দল। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, প্রথমে পাঁচ এবং পরে তিন কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসবে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায়। বিভিন্ন থানা এলাকায় তাদের ভাগ করে রাখা হবে। এ ছাড়াও হুগলি গ্রামীণ পুলিশ এলাকার জন্য আলাদা করে বাহিনী আসবে। ইতিমধ্যেই নদীয়া, মালদা জেলাতেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের মধ্যে মনোবল বৃদ্ধির লক্ষ্যেই আগেভাগে আসছে কেন্দ্রীয় বাহিনী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…