Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

2 weeks ago

Bengal Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার, ফিরেছে ভ্যাপসা গরম

South Bengal heatwave
South Bengal heatwave

 

কলকাতা, ২১ আগস্ট : বৃষ্টি থামতেই গুমোট ও ভ্যাপসা গরমে ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেড়েছে অস্বস্তিও, কলকাতায় শুক্রবার সকালেও সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ওপরেই। আগামী ২৪ ঘণ্টাও এই অস্বস্তিকর গরম বজায় থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। তবে, ২৩-২৪ আগস্ট উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গ থেকে সরেছে বৃষ্টিও। চড়া রোদে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে গরম। জলীয় বাষ্প থাকায় গুমোট পরিস্থিতি রয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সেভাবে বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ পরিষ্কার, গরমও বেশ ভালোই অনুভূত হয়েছে।

You might also like!