Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 week ago

WB Weather Forecast: দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি মৃদু, দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনা

West Bengal weather
West Bengal weather

 

কলকাতা, ২৯ জানুয়ারি : ভোরের দিকে এবং রাতে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা গড়াতেই ঠান্ডা উধাও। গত কয়েক দিন ধরে এমনটাই রয়েছে রাজ্যের আবহাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও।

দক্ষিণবঙ্গে আপাতত কনকনে শীতের আর কোনও সম্ভাবনা নেই। যেমন রয়েছে, তেমনই থাকবে আবহাওয়া। আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের কোথাওই তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। শুধু দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত। কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি।

You might also like!