Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

4 weeks ago

West Bengal Weather: ১২-র ঘরে মহানগরীর তাপমাত্রা, ফের পারদ হ্রাসের পূর্বাভাস

Bengal Weather Update
Bengal Weather Update

 

কলকাতা, ১২ জানুয়ারি : আবারও নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা থাকবে গোটা রাজ্যেই, থাকবে কুয়াশাও। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। এদিনও শহর ও শহরতলিতে শীতের আমেজ অনুভূত হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের চার থেকে পাঁচ দিন সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অর্থাৎ সেখানে শীত থাকবে কনকনে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট।

You might also like!