Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

9 months ago

WB Weather Conditions: হিমেল হাওয়ায় জাঁকিয়ে ঠান্ডা, শীতে কাঁবু দক্ষিণ ও উত্তরবঙ্গ

Wnter chill in Bengal
Wnter chill in Bengal

 

কলকাতা, ৫ জানুয়ারি : ফের পারদ-পতন, তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গেই কনকনে ঠান্ডা। হিমেল হাওয়ায় শীতের পরশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। উত্তরবঙ্গেও জমজমাট ঠান্ডা। কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ, শীতের আমেজ আরও বেশি উত্তরবঙ্গে। সোমবার কলকাতায় ফের নেমেছে তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বুধবার থেকে শুক্রবারের মধ্যে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং-সহ চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং জেলা-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

You might also like!