Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

5 months ago

West Bengal Weather: দক্ষিণবঙ্গে ফের চড়ল তাপমাত্রা, শীতের এবার বিদায় পর্ব

Temperature surge in South Bengal
Temperature surge in South Bengal

 

কলকাতা, ১৭ জানুয়ারি : মহানগরী কলকাতায় শনিবার সামান্য বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। তবুও, এখনও স্বাভাবিকের নীচেই রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্রই ফের তাপমাত্রা বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়তে পারে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, সরস্বতী পুজোর দিন দিনের বেলায় সামান্য গরমের ছোঁয়া থাকবে। তবে, সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। কলকাতা সংলগ্ন জেলায় দিনে উষ্ণতা একটু বেশি হবে। জেলায় জেলায় শীতের আমেজ তুলনায় বেশি অনুভূত হবে। খুব সকালে হালকা কুয়াশাও থাকবে। সোমবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দুই-তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও।

You might also like!