Breaking News
 
TMC :‘বুলডোজার সংস্কৃতি’র বিরুদ্ধে সরব তৃণমূল, হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদ ঘিরে বিক্ষোভের ডাক Abhishek Banerjee :‘বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না’, পুর-নোটিস ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলন চলবে CM Suvendu Adhikari : ডিভিসিতে রাজ্যের প্রতিনিধি বদল শুভেন্দুর, ‘ম্যান-মেড বন্যা’ নিয়ে মমতার তীব্র কটাক্ষ Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের

 

West Bengal

3 weeks ago

Agnimitra Paul: ‘প্লাগে কাগজ গুঁজছে, এখনই লোডশেডিং’—বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার

Agnimitra Paul
Agnimitra Paul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নন্দীগ্রামে ভোটপর্ব ঘিরে নতুন করে লোডশেডিং নিয়ে অভিযোগ তুললেন অগ্নিমিত্রা পল। ২০২১ সালের ভোট গণনার দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল থেকেই এলাকায় লোডশেডিংয়ের ঘটনা নজরে এসেছে, যা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ওয়েবকাস্টিং ব্যবস্থা বন্ধ করে দেওয়ার চেষ্টা হতে পারে। তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে পুরনো পদ্ধতিতে রিগিংয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।এই প্রেক্ষিতে তিনি সরাসরি নিশানা করেন তৃণমূল কংগ্রেস-কে, যদিও শাসকদলের তরফে এই অভিযোগ নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালেই ভোট দিতে যান আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আসানসোল উত্তর বিধানসভার এলআইসি অফিসের ২৪৩ নম্বর বুথে ভোট দেন তিনি। সকাল ৮টা নাগাদ তিনি ভোট দেন তিনি।রাতে আসানসোলে লোডশেডিং হয়েছিল। এরপর সকালে অগ্নিমিত্রা অভিযোগ করেন, ভোট চলাকালীন লোডশেডিং হয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে। তৃণমূল এই কারসাজি করতে পারে বলে তাঁর অভিযোগ।অগ্নিমিত্রা বলেন, “আমার কাছে খবর আসছে। লোডশেডিং করানো হবে। প্লাগ পয়েন্টে কাগজ ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে যাবে, ক্যামেরা অফ হয়ে যাবে। পরে আবার ক্যামেরা আনার আগে ৩০-৪০ মিনিটে কেটে যাবে। এগুলো পুরনো স্ট্র্যাটেজি।” তাঁর আরও দাবি, বাইরে থেকে প্রচুর লোক এসেছে। নাদিম বলে একজন দুষ্কৃতী ঢুকেছে বলেও দাবি করেন তিনি।

You might also like!