Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

West Bengal

3 weeks ago

Kalighat TMC: জল্পনার অবসান, নন্দীগ্রামে প্রার্থী নন মমতা! রেজিনগরে কালীঘাট তৃণমূলের মুখ কে?

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতীক সংক্রান্ত জটিলতার আবহের মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামকে ঘিরে বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা চলছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী হতে পারেন। এমনকি তিনি ভোটে দাঁড়ালে প্রার্থী না দেওয়ার কথাও জানিয়েছিল ঋতপন্থী তৃণমূল। তবে শেষ পর্যন্ত নন্দীগ্রামের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। ওই আসনে কালীঘাট তৃণমূলের প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে। অন্যদিকে রেজিনগরে দলের হয়ে ভোটের ময়দানে নামছেন রবিউল আলম চৌধুরী। 

ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু। ফলে  ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। অন্যদিকে, মু্র্শিদাবাদের রেজিনগর ও নওদা- জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। স্বাভাবিকভাবেই বিধায়ক শূন্য ওই দুই আসন। কমিশনের তরফে জানানো হয়েছে আগামী ৬ অক্টোবর হবে উপনির্বাচন। 

উপনির্বাচনে দুই আসনে কাকে প্রার্থী করবে তৃণমূল তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। কারণ, তৃণমূল এই মুহূর্তে দুভাগে বিভক্ত। একদল যারা মমতাপন্থী অর্থাৎ কালীঘাট তৃণমূল। আরেকদল হল ঋতব্রতপন্থী। তাঁদের দাবি দুই তৃতীয়াংশ বিধায়ক সঙ্গে থাকায় তাঁরাই ‘আসল তৃণমূল’। এই মুহূর্তে দুই তরফের মধ্যে প্রতীক নিয়ে চলছে দড়ি টানাটানি। মনে করা হচ্ছিল, চেনা নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতে আসতে পারলে তা যে কেরিয়ারের জন্যই লাভজনক হত তা বলার অপেক্ষা রাখে না। মমতা প্রার্থী হলে নন্দীগ্রামে প্রার্থী দেবে না বলেও জানিয়েছিল ঋতপন্থীরা। কিন্তু দেখা গেল, আরও একবার ভোটের ময়দানে নেমে সরাসরি লড়াইয়ের সাহসই দেখাতে পারলেন না কালীঘাট তৃণমূলের নেত্রী। এ প্রসঙ্গে বিধায়ক (ঋতপন্থী) মদন মিত্র বলেন, “আমার ধারণা মার্জিনটা ৫০ হাজার হয়ে যাবে। বিজেপি প্রার্থী ৫০ হাজার ভোটে জিতবে। কারণ শুভেন্দু অধিকারীর কাছে সঞ্জিতা বা বঞ্চিতা কোনও ফ্যাক্টরই নন।”  

You might also like!