Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

6 months ago

Weather forecast for Bengal: মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

কলকাতা, ২৮ অক্টোবর : মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সতর্কতা।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে বদলে যাবে আবহাওয়া। টানা শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামেও। দোসর হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধবার বৃষ্টি বাড়বে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে।

You might also like!