Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

West Bengal

1 year ago

Alipurduar:লোকালয়ে চলে এল গণ্ডার, আলিপুরদুয়ারে জঙ্গলে ফেরালো বন দফতর

Rhino came to the locality, forest department returned to the forest in Alipurduar
Rhino came to the locality, forest department returned to the forest in Alipurduar

 

আলিপুরদুয়ার, ৩০ ডিসেম্বর : আলিপুরদুয়ারে সোমবার সকালে লোকালয়ে দাপিয়ে ছোটাছুটি করল একটি গণ্ডার। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় আলিপুরদুয়ার -১ ব্লকের পাতলাখাওয়া এলাকায়। স্থানীয়রা এদিন সকালে ওই গণ্ডারটিকে এলাকায় দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চিলাপাতা রেঞ্জের বন কর্মীরা। এদিন সকালে গণ্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে সেটিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেন বন কর্মীরা। গণ্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় একটি কুনকি হাতি। বাজিও ফাটান বনকর্মীরা। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ওই গণ্ডারটিকে জলদাপাড়া জঙ্গলে ফেরাতে সমর্থ হন তাঁরা। বন দফতরের অনুমান, চিলাপাতা বা জলদাপাড়া থেকে ওই গণ্ডার লোকালয়ে এসেছিল। গণ্ডারটি জঙ্গলে ফিয়ে যাওয়ায় স্বস্তিতে গ্রামবাসীরা।

You might also like!