West Bengal

1 week ago

Bengal Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত থামবে না বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

Rainfall Likely in Bengal
Rainfall Likely in Bengal

 

কলকাতা, ৩১ জুলাই : দক্ষিণবঙ্গে আপাতত থামবে না বৃষ্টি, ঝেঁপে বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আপাতত থামবে না। তবে তীব্রতা কিছুটা কমবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী সপ্তাহে আবারও বাড়তে পারে দুর্যোগ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী বুধবার পর্যন্ত টানা ভারী বর্ষণ চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। কমলা সতর্কতা জারি রয়েছে সেখানে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।

You might also like!