Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

10 months ago

Dilip Ghosh: মহুয়ার মতো মানুষজন রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

খড়গপুর, ১ সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের সমালোচনায় মুখর হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, মহুয়ার মতো মানুষজন রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন মহুয়া, ছত্তিশগড়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

মহুয়ার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সোমবার দিলীপ ঘোষ বলেছেন, "মহুয়া মৈত্র এই ধরনের বক্তব্য রেখেই চলেছেন। তিনি রাজনীতি নিয়ে কম কথা বলেন, বাইরের বিষয় নিয়ে বেশি কথা বলেন, যাতে তিনি জনপ্রিয়তা অর্জন করতে পারেন। রাজনীতিতে এমন মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। এই লোকজন কেবল সময় নষ্ট করে এবং রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে।"

You might also like!