Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bengal Weather Forecast: বুধবার দুই বঙ্গেই হালকা কুয়াশার সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস উত্তরের কয়েকটি জেলায়

West Bengal Weather
West Bengal Weather

 

কলকাতা, ২৮ জানুয়ারি : রাজ্যে আপাতত কনকনে শীতের আর কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের কোথাওই তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে বৃহস্পতিবার নাগাদ তা ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। মাসের শেষের দিকে তা আবার কিছুটা কমতে পারে। তবে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার এবং বৃহস্পতিবার ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা কুয়াশা থাকতে পারে শনিবার পর্যন্ত। তবে রাজ্যের কোথাওই আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই রাতের তাপমাত্রায় আগামী সাত দিন বিশেষ হেরফের হবে না।

তবে বুধ এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাতও। কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু’দিন। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…