Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

1 year ago

Adhir Chowdhury on Murshidabad Violence: মুর্শিদাবাদ হিংসায় রাজ্য সরকারের সমালোচনায় সরব অধীর, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

 

বহরমপুর, ১৫ এপ্রিল : মুর্শিদাবাদের বিভিন্ন অংশে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের হিংসায় আহতদের দেখতে যাওয়ার বিষয়ে বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, "অনেক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু পুলিশ এবং রাজ্য সরকার নীরব। মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে, তবুও রাজ্য সরকার কিছুই বলছে না।" উল্লেখ্য, মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় টহল দিচ্ছে পুলিশ। রয়েছেন উচ্চপদস্থ কর্তারাও । কিন্তু আশ্বস্ত হচ্ছেন না আক্রান্তরা। ধুলিয়ান ও সামশেরগঞ্জের বাজারে চলছে পুলিশের মাইকিং । শান্তি বজায় রাখতে আর্জি জানিয়ে পথে নেমেছেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি । কিন্তু তাতেও আস্থা ফিরে পাচ্ছেন না কেউ।


You might also like!