Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

7 months ago

Weather forercast of Bengal: ফের পারদ-পতন, রাতে ও ভোরে শীতের পরশ দক্ষিণবঙ্গে

Winter chill in South Bengal
Winter chill in South Bengal

 

কলকাতা, ২৫ নভেম্বর : ঠান্ডার আমেজ থাকলেও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। তবে, ভোরে ও রাতে শীতে আমেজ ভালোই অনুভূত হচ্ছে। এরইমধ্যে মঙ্গলবার কলকাতায় ফের নামল তাপমাত্রা, পারদ-পতন হয়েছে দক্ষিণবঙ্গের অন্যত্রও। আগামী দু'দিন রাতের তাপমাত্রা কমতে পারে, তারপর ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। তখনও অবশ্য শীতের আমেজ বজায় থাকবে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী দু’দিন রাজ্যে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তার পরের তিন দিন আবারও ধীরে ধীরে ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে রাতের তাপমাত্রা। তাই শীতের আমেজ থাকলেও এখনই জাঁকিয়ে পড়ছে না ঠান্ডা। এদিকে, দক্ষিণ আন্দামান সাগরের উপরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তখন তা অবস্থান করবে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে। তার প্রভাব অবশ্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না।

You might also like!