Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

West Bengal

11 months ago

Bridge theft in Bhangarh: ভাঙড়ে ব্রিজে ড্রিল করার অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে, চাঞ্চল্য

Bridge  (Symbolic picture)
Bridge (Symbolic picture)

 

ভাঙড়, ১৮ ফেব্রুয়ারি : দুঃসাহসিক ঘটনা ভাঙড় দু নম্বর ব্লকের শোনপুরে। সেখানেই বাগজোলা খালের উপর অবস্থিত সোনপুর ব্রিজ ১৩ সেপ্টেম্বর ২০১০ সালে ভূমি রাজস্ব দফতরের তৎকালীন মন্ত্রী রেজ্জাক মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরেই গড়ে উঠেছিল এই ব্রিজ। খাল থেকে অনেক উঁচু ব্রিজের নিচে দীর্ঘদিন ধরেই দোকান, পসার চালান স্থানীয়রা। অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ী নতুন দোকান করার জন্য ব্রিজের গার্ড রেল ভেঙেছেন রাতের অন্ধকারে। শুধু তাই নয় লোহার শাটার বসানোর জন্য ব্রিজের পিলারে একাধিক ড্রিল করেছেন। রাতের অন্ধকারে এই কাজ হচ্ছিল সোমবার। স্থানীয়রা বলছেন, বিষয়টি শুধু দুঃসাহসিক নয় সেই সঙ্গে ভয়াবহও। কারণ এমন ঘটনার জেরে ব্রিজ তার সাধারণ ধারণ ক্ষমতা হারাবে এবং যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা এই বিষয়টি জানতে পেরে উত্তর কাশিপুর থানার পুলিশকে জানালে কাজটি বন্ধ করে পুলিশ। স্থানীয় প্রশাসন এবং শাসকদলের অজ্ঞাতসারে কীভাবে এমন কাজ চলছিল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এভাবে ব্রিজের গার্ড ওয়াল ভেঙ্গে পিলার ফুটো করে শাটার বসানো দেখে অবাক পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।


You might also like!