Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

7 months ago

Weather forercast of Bengal: বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবেই, ভ্যাপসা গরমও কাটছে না মহানগরীতে

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : পূর্বাভাস রয়েছে; বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। তবুও স্বস্তি নেই, উল্টে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে মহানগরী কলকাতায়। উত্তরবঙ্গে অবশ্য ভালোই বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ শহর ও শহরতলিতে, হালকা বৃষ্টিও হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হতে পারে, তবে থামবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!