West Bengal

2 weeks ago

Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের

Sujan Chakraborty on Abhishek Banerjee
Sujan Chakraborty on Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ফলতায় পুনর্নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারে সরব বিজেপি ও বামফ্রন্ট। তবে তৃণমূলের পক্ষ থেকে মাঠে সক্রিয় প্রচার না থাকায় প্রশ্ন উঠেছে। ভোটের ফল ঘোষণার পর থেকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে মন্তব্য করেন, “৮ লাখ ভোটে জেতা সাংসদ কোথায়?”—যা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবেই পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। গত লোকসভা নির্বাচনে ৮ লক্ষ ভোটে জিতেছিলেন অভিষেক। ‘ডায়মন্ড হারবার মডেল’ও প্রচারে এসেছিল। এবার বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবক’টি আসনে তৃণমূলের জয়ের কথাও বলেছিলেন তিনি। কিন্তু ভোটের ফল বেরনোর পরেই দেখা যায়, দক্ষিণ ২৪ পরগনা-সহ গোটা রাজ্যেই ধস নামে তৃণমূলের। ভোটে পর্যূদস্ত হয় তৃণমূল। বিজেপি বিপুল জনাদেশ পেয়ে বাংলায় সরকার গঠন করেছে। 

ফলতায় বৃহস্পতিবার পুনর্নির্বাচন। কিন্তু তৃণমূল কোনও প্রচারেই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোথাও দেখা যাচ্ছে না। সামাজিক মাধ্যমেও তিনি ফলতা নির্বাচন নিয়ে কোনও পোস্ট করেননি। তাহলে কোথায় অভিষেক? ভোটে হারার পর থেকে কি ঘরবন্দি করে রেখেছেন তিনি? এই বিষয়ে এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিষেককে আক্রমণ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি উপহাস করেছেন, ‘৮ লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়’। সুজন লিখেছেন, ফলতা নির্বাচনে সিপিএম, বিজেপি প্রচার করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রচার সভা করেছেন। কিন্তু কোথায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? হাজার পুলিশি নিরাপত্তা নিয়ে চলা সাংসদ এখন কোথায়? তিনি কি পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন? সুজনের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চাও শুরু হয়েছে। 

এদিকে মঙ্গলবার বেলায় ফলতা নির্বাচনে আরও রং লেগেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে, ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন তৃণমূল প্রার্থী ‘বাহুবলি’ জাহাঙ্গির খান। দিন দুয়েক আগেই ফলতায় নির্বাচনের সভা থেকে জাহাঙ্গির খানের ‘ভার’ নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এর ঠিক দিন চারেকের মধ্যে শুভেন্দু ভূয়সী প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা বাহুবলি জাহাঙ্গির।

You might also like!