Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

West Bengal

2 weeks ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

South Bengal rain forecast
South Bengal rain forecast

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ২১ ও ২২ সেপ্টেম্বর নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এরপর ২৩ ও ২৪ তারিখ নাগাদ উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ওই সময়ে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টার পর কমতে পারে বৃষ্টি। শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলার আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।

You might also like!