Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

West Bengal

3 weeks ago

Weather forecast for Bengal: ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, সোমবার রাজ্য জুড়ে কিছুটা বাড়বে তাপমাত্রা

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

কলকাতা, ১৭ নভেম্বর : হাওয়া অফিস বলছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারে নামতে পারে। তবে তার জন্য কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জেলার সব জায়গায় কুয়াশা থাকবে না। দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে একই ভাবে রাতের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিম্নাঞ্চলেও দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের শেষভাগ অথবা ডিসেম্বরের শুরুতে দুই বঙ্গে শীত থাবা বসাতে পারে। পশ্চিমী শীতল হাওয়ার কারণে উত্তরে ও পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা কমছে। এর ফলেই পাহাড়ি এলাকাগুলিতে সকালে কুয়াশা বাড়ছে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

You might also like!