Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

9 months ago

Durga Puja 2025: ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মহালয়া থেকে কড়া নজরদারি শুরু

Durga Puja 2025
Durga Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহালয়ার পর থেকেই রাত জাগবে শহর-শহরতলি, ভিড় নামবে রাস্তায়। সেই জনসমাগম সামলাতে ইতিমধ্যেই তৈরি পশ্চিমবঙ্গ পুলিশ। জেলায় মোতায়েন করা হবে অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার পুলিশকর্মী। শুধু পুজোর সময় নয়, বিশেষ নজর দেওয়া হবে প্রতিটি জেলার কার্নিভাল ঘিরেও। সব মিলিয়ে দর্শনার্থীদের নিরাপত্তা ও ট্রাফিক স্বাভাবিক রাখতে প্রশাসন যে সম্পূর্ণ প্রস্তুত, সে বার্তা দিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।

তিনি জানাচ্ছেন, মহালয়া থেকে রাজ্যের বিভিন্ন অংশে মোতায়েন করা হবে পুলিশ। বিভিন্ন ঘাটে সুরক্ষা নিশ্চিত করা থেকে পুজোর সময় জনতার ঢলকে নিরাপত্তা দিতেও পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশকর্তা শামিম। তাঁর কথায়, “যে জেলায় যেমন পুজো হয়, সেই মোতাবেক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলাজুড়ে ১০ থেকে ১৫ হাজার পুলিশকর্মীরা রাস্তায় থাকবেন। হেড কোয়ার্টার ও অন্যান্য সব ফোর্সকে তৈরি রাখা হচ্ছে। তাছাড়াও অতিরিক্ত হোমগার্ড, এনসিসি, স্থানীয় যুবকদের কাজে লাগানো হবে। ট্রাফিক সচল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মহালয়া থেকে পুজোর চারদিন কাটিয়ে লক্ষ্মীপুজো পুজোর মরশুম দীর্ঘ। সুরক্ষা দিতে আমরা তৈরি।” তিনি আরও বলেন, “বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। একটা ভালো পুজো উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত।”

কলকাতা ও আশপাশে পুজোর সঙ্গে পুলিশকর্তার মুখে শোনা গিয়েছে রানাঘাটের পুজোর কথাও। রানাঘাট পুলিশ জেলায় কল্যাণী আইটিআই মোড়ের পুজোয় ব্যাপক ভিড় হয়। এছাড়াও এবার সবচেয়ে বড় দুর্গা করে চমক দিতে চলেছে রানাঘাটের অভিযান সংঘ। সেই ভিড়ও সামলাতে পুলিশ প্রস্তুত সেকথা জানিয়ে জাভেদ বলছেন, “রানাঘাটও অনেক ভিড় টানে। সব জায়গায় ভালো পুজো হচ্ছে। আগে থেকে হোমওয়ার্ক করা থাকলে সেই ভিড় সামলাতে অসুবিধা হবে না।”

পুজোর দিনগুলি কেটে যাওয়ার পরই রয়েছে কার্নিভাল। কলকাতার পাশাপাশি জেলাজুড়ে হয় কার্নিভাল। সেই দিনগুলিতেও সাধারণ মানুষ ভিড় জমান রাস্তায়। তাই কার্নিভালকেও অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে রাজ্য পুলিশ। অপ্রীতিকর অবস্থা ঠেকাতে মোতায়েন থাকবে প্রচুর পুলিশ।

You might also like!