Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

7 months ago

Weather forecast for Bengal: বৃহস্পতিবার দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

কলকাতা, ৪ ডিসেম্বর : বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপট। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আপাতত কোনও নিম্নচাপের প্রভাব নেই দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকছে। বেলা বাড়তেই রোদের দেখা মিলছে। ‌আকাশ মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। শীত জাঁকিয়ে না পড়লেও কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট রয়েছে । তবে, এ জন্য আলাদা করে সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। তবে বেশ কিছু জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের কাছাকাছি।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডা পড়েছে। আবহাওয়া শুষ্ক থাকবে| সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদা-সহ সব জেলায় কমবেশি কুয়াশা থাকবে। আংশিক মেঘলা আকাশও দেখতে পাওয়া যাবে।

You might also like!