Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

6 months ago

Weather forecast for Bengal: সোমবার শুষ্ক আবহাওয়া দুই বঙ্গেই

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

কলকাতা, ৩ নভেম্বর : সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। আকাশ পরিষ্কার হবে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে।

হাওয়া অফিস জানিয়েছে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। এই দিনগুলি বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও দক্ষিণবঙ্গে আগামী বুধ এবং বৃহস্পতিবার নাগাদ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আবহবিদেরা জানান, সেই বৃষ্টি কলকাতা এবং বিস্তীর্ণ দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে না। বুধ ও বৃহস্পতিবারে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়।

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে শুকনো আবহাওয়া ফিরে আসবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

You might also like!