Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

7 months ago

Jayanagar fire: জয়নগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান ও গুদাম

Jayanagar fire
Jayanagar fire

 

জয়নগর, ২৪ নভেম্বর : ভয়াবহ আগুন লাগল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। সোমবার ভোররাতে গোঁড়েরহাটের কাছে এক দোতলা দোকান ও গুদামে আগুন লেগে যায়। দমকলের দুই ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে, আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দোকান ও গুদাম।

জয়নগরে ড্রাই ফ্লাওয়ার্স দোকান ও গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। সোমবার ভোরের দিকে স্থানীয় পথ চলতি মানুষ দক্ষিণ বারাসত স্টেশনে ট্রেন ধরার জন্য আসার পথেই তাঁদের নজরে আসে যে, গোঁড়েরহাটের কাছে রায়নগরে রাস্তার পাশেই নারায়ণ গায়েনের ড্রাই ফ্লাওয়ার্স-এর দোকান এবং গোডাউন দাউদাউ করে জ্বলছে। তাদের চিৎকারে আশেপাশে লোকজনের ঘুম ভেঙে যায়। দমকল কর্মীরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

You might also like!