Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

1 week ago

Howrah Fire News : হাওড়ার বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু বৃদ্ধার! অশক্তদের কাঁধে তুলে উদ্ধার দমকলের

Fira at Andul
Fira at Andul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হাওড়ার আন্দুলের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। আগুন লাগার পর বহুতলের ভিতরে আটকে পড়েন একাধিক বাসিন্দা। নিজের ফ্ল্যাটে আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতার নাম গোপা মুখোপাধ্যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। পাঁচটি ইঞ্জিন দিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ। একই সঙ্গে বহুতলের ভিতরে ঢুকে আটকে থাকা বাসিন্দাদের একে একে উদ্ধার করেন দমকলকর্মীরা। আগুনে কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্দুলের অঙ্কুরহাটি এলাকায় ওই আবাসন রয়েছে। একটি বহুতলের উপর দিকে এদিন বেলা একটা নাগাদ ধোয়া বের হতে দেখা যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই লেলিহান শিখা আরও ছড়িয়ে যায়। ছুটোছুটি পড়ে যায় আবাসনে। প্রাণ বাঁচাতে বাসিন্দারা বাইরে চলে আসেন। বৃদ্ধ ও শিশুদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তিনতলার কোনও একটি ফ্ল্যাটে ওই আগুন লাগে। এরপর দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। 

দমকলের পাঁচটি ইঞ্জিন ওই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে। সেসময় বহুতলের ভিতর বেশ কয়েকজন আটকে থাকার খবরও সামনে আসে। ঝুঁকি নিয়েই দমকলকর্মীরা একে একে ওই বহুতলের ভিতরে ঢোকেন। উপরতলার একটি ফ্ল্যাটে ওই বৃদ্ধা বাস করতেন। ফ্ল্যাটের দরজা ভেঙে দমকলকর্মীরা ভিতরে ঢোকেন। বিছানার মধ্যেই পড়েছিলেন বৃদ্ধা। শরীর ঝলসে গিয়েছিল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, তিনি মারা গিয়েছেন। আগুন, ধোয়ায় অনেকেই জখম, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জনা ১২ বাসিন্দা আবাসনের ভিতরে আটকে পড়েছিলেন। দমকলের কর্মীরা তাঁদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। অল্পের জন্য অনেকে প্রাণে রক্ষা পেয়েছেন বলে খবর। সবাইকে উদ্ধার করা হয়েছে বলে দমকল ও পুলিশ সূত্রে খবর।

কী থেকে আগুন লাগল, খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এই আবাসনে কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বলে জানতে পেরেছে দমকল। প্রায় ১০ থেকে ১২টি পরিবার ওই আবাসনে থাকে। অগ্নিকাণ্ডের সময় মহিলা ও বয়স্করাই আগুন লাগার সময় বাড়িতে ছিলেন। দমকলের তৎপরতায় প্রত্যেক আবাসিককে উদ্ধার করা হয়েছে। ওই বহুতল হলেও একটি মাত্র সিঁড়ি রয়েছে। বাইরে বেরনোর আলাদা কোনও ইমারজেন্সি গেটও নেই! গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে খবর। 

You might also like!