Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

11 months ago

Weather forercast of Bengal: ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাগরে, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২৫ অক্টোবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। তার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশ কিছু জেলায় হতে পারে ভারী বর্ষণ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। এই মুহূর্তে গুমোট গরমে নাভিশ্বাস অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। রবিবার এবং সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। এ ছাড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবারও ভারী বৃষ্টি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায়। বৃহস্পতিবার সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের জন্যেও। কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা উপকূলেও ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

You might also like!