Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

7 months ago

Weather forecast for Bengal: বুধবার পরিষ্কার আকাশ দক্ষিণে, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গে

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

কলকাতা, ১৯ নভেম্বর : হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যের কোনও জেলায় আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে চার দিন তাপমাত্রার হেরফের হবে না। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। বুধবার দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে।

উত্তরের নীচের দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।

তবে আবহাওয়া দফতরের অনুমান, সপ্তাহের শেষের দিকে আবারও বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। নতুন করে তাপমাত্রার পতন শুরু হতে পারে বিভিন্ন জেলায়। বাড়তে পারে শীতের প্রকোপ, ফের নেমে আসতে পারে ঠান্ডার অনুভূতি।

You might also like!