Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

West Bengal

3 weeks ago

Christmas Eve: বড়দিনে বীরভূম ও বাঁকুড়ার চার্চে উপাসনা

Christmas Eve Birbhum and Bankura
Christmas Eve Birbhum and Bankura

 

বীরভূম, ২৫ ডিসেম্বর : বড়দিনের সকালে প্রার্থনা হলো সিউড়ির লাল গির্জায়। ১৪৯ বছরের পুরোনো বীরভূমের গির্জাটি তৈরি হয়েছিল ১৮৭৬ সালে। ১৮২৬ সালে শ্রীরামপুর মিশনের উইলিয়ামসন দম্পতি খ্রিস্ট ধর্মের প্রচারে আসেন । পরবর্তীতে তৈরি হয় এই নর্মান ইভানজেলিক্যাল লুথারের চার্চ। যা বর্তমানে লাল গির্জা নামে পরিচিত। এই গির্জাতেই জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক বছর বড়দিনে ভিড় জমান শহরবাসী। বড়দিনে এই চার্চের ভিড় সামলাতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। অন্যদিকে, বড়দিন উপলক্ষ্যে বাঁকুড়া জেলা জুড়ে উৎসবের মেজাজে সাধারণ মানুষ। বাঁকুড়া শহরের সেন্ট্রাল চার্চটিকে রঙবেরঙের বেলুন ও আলো দিয়ে সাজানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এখানে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা সভা। উপস্থিত রয়েছেন অসংখ্য মানুষ।

You might also like!