West Bengal

3 weeks ago

Suvendu Adhikari: বন্যা পরিস্থিতি পরিদর্শনে আগামীকাল আরামবাগে মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

আরামবাগ, ১৯ আগস্ট : টানা কয়েকদিনের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায়। জলস্তর বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামীকাল আরামবাগে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরকালে তিনি বন্যা কবলিত বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আরামবাগ মহকুমা শাসকের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি বিশেষ বৈঠক হওয়ার কথাও রয়েছে। বৈঠকে বন্যা পরিস্থিতি, জলস্তর বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত এলাকা, ত্রাণ ও উদ্ধারকার্য-সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। ইতিমধ্যেই মহকুমার বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগামীকাল মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতাও বাড়ছে। বন্যা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর সরেজমিনে পরিদর্শন ও প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন মহকুমার বাসিন্দারা।

You might also like!