Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

2 weeks ago

Hasimara bus fire: এশিয়ান হাইওয়েতে বাসে আগুন, প্রাণরক্ষা চালকের

Hasimara bus fire
Hasimara bus fire

 

আলিপুরদুয়ার, ২২ আগস্ট : এশিয়ান হাইওয়েতে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কালচিনি ব্লকের সাতালি আট নম্বর সংলগ্ন এই হাইওয়েতে আচমকাই আগুন ধরে যায় একটি ভুটানের বাসে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

জানা গিয়েছে, বাসটিতে আগে থেকেই কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। সেই কারণে শনিবার বাসটি সারানোর জন্য এশিয়ান হাইওয়ে ধরে ধূপগুড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন চালক। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে হঠাৎ করেই বাসটিতে আগুন লেগে যায়। বিপদের আঁচ পেয়ে চালক দ্রত বাস থেকে নেমে প্রাণ বাঁচান।

ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা। তবে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ বাসটি ভস্মীভূত হয়ে যায়। ব্যস্ততম এশিয়ান হাইওয়েতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

You might also like!