West Bengal

1 month ago

WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে

WB budget session
WB budget session

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আগামী ১৮ জুন থেকে শুরু হচ্ছে রাজ্য বাজেট অধিবেশন। শুক্রবার বিশেষ অধিবেশনে এই ঘোষণা করেন স্পিকার রথীন্দ্র বোস। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাজেট অধিবেশন হওয়ায় রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধীদের উদ্দেশে বলেন, সমালোচনা হোক গঠনমূলক ও জনস্বার্থে।

বিধনাসভা ভোট থাকায় নিয়ম অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল বিগত সরকার। যার মেয়াদ চার মাস। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন‌্য প্রতিটি দপ্তরকে ইতিমধ্যেই বাজেট প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, নতুন সরকারের প্রকল্পের রূপরেখা মাথায় রেখেই এই বাজেট পরিকল্পনা করতে হবে। নবান্ন সূত্রে খবর, আয়ের সঙ্গে ব‌্যয়ের সামঞ্জস‌্য রেখেই বাজেট করতে চায় নয়া সরকার। ঋণের ক্ষেত্রে লাগাম টানার পাশাপাশি পরিকাঠামো খাতে ব‌্যয় বাড়িয়ে রাজ্যে স্থায়ী সম্পদও তৈরি করার লক্ষ‌্য নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থদপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনাও সেরেছেন মুখ‌্যসচিব মনোজ আগরওয়াল।

সূত্রের খবর, অর্থের অপচয় বন্ধেও প্রতিটি দপ্তরকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ‌্যসচিব। ভোট অন অ‌্যাকাউন্টসে বিভিন্ন খাতে বরাদ্দ খতিয়ে দেখছেন রাজ্যের শীর্ষ আধিকারিকরা। সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরে পরিকাঠামো খাতে যে বরাদ্দ করা হয়েছিল, তাতে সন্তোষ প্রকাশ করতে পারছেন না আধিকারিকরা। প্রায় ৪ লক্ষ কোটি টাকার বাজেটে কেন পরিকাঠামো খাতে ব‌্যয় বরাদ্দ মাত্র ৪১ হাজার কোটি টাকা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রশাসনিক ও আর্থিক সংস্কারেও বিশেষ নজর দিয়ে বাজেট প্রস্তুতি করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরকে।

You might also like!