Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

5 months ago

Bengal Weather Forecast: কনকনে শীত থাকবে উত্তরবঙ্গে, দক্ষিণে পূর্বাভাস ভিন্ন

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ১৯ জানুয়ারি : উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। থাকবে কনকনে ঠান্ডা। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস ভিন্ন। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা একইরকম থাকবে। তার পরের চার দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সরস্বতী পুজো আগামী শুক্রবার। তত দিনে ঠান্ডা বেশ খানিকটা কমে যাবে বলেই মনে করা হচ্ছে।

সোমবার সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঠান্ডা অনুভূত হয়েছে। মহানগরীতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে তাপমাত্রা।

You might also like!