Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

West Bengal

3 weeks ago

Siliguri News: পুলিশকে দেখেই পালানোর চেষ্টা বাইক আরোহীর, শিলিগুড়িতে উদ্ধার ৩০ লক্ষ টাকা

Biker in Siliguri Caught with Rs 30 Lakh, Suspected Terror Link
Biker in Siliguri Caught with Rs 30 Lakh, Suspected Terror Link

 

শিলিগুড়ি, ২০ নভেম্বর : ট্র্যাফিক সিগন্যাল না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা বাইক আরোহীর! সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে তল্লাশি চালাতেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্তাদের চোখ কপালে! যুবকের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার রাশি রাশি ৫০০ এবং ২০০ টাকার নোট। বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের হাসমি চক এলাকায়। জানা যাচ্ছে, ধৃত যুবকের নাম মহম্মদ ওয়াসিম। সে উত্তর প্রদেশের বাসিন্দা। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরেই ওই যুবককে গ্রেফতার করা হয়। বিপুল পরিমাণ এই নগদ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জানতে তদন্ত শুরু হয়েছে। ধৃতের সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!