Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

West Bengal

1 week ago

Bolpur Accident: বোলপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইকারোহীর

Accident in Bolpur
Accident in Bolpur

 

বীরভূম, ৩০ নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটে বোলপুর থানার অন্তর্গত বোলপুর-শ্রীনিকেতন সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামবুনির দিক থেকে এ দিন সকালে এক ব্যক্তি মোটরবাইক নিয়ে শ্রীনিকেতনের দিকে যাচ্ছিলেন। শ্রীনিকেতন মোড়ে ঢোকার আগেই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। তিনি মোটরবাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ জানিয়েছে, চালক-সহ ওই ঘাতক লরিটিকে এখনও আটক করা যায়নি| তল্লাশি চলছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ|

You might also like!