Breaking News
 
Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

 

West Bengal

2 weeks ago

Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ! ৬ বছর পর গ্রেপ্তার ২ তৃণমূল নেতা

J P Nadda Convoy Attacked
J P Nadda Convoy Attacked

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার প্রায় ছয় বছর পর এ বার গ্রেপ্তার করা হল দুই তৃণমূল নেতাকে। ধৃতদের নাম রিপন শেখ এবং সঞ্জীব মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারের সময় দু’জনের কাছ থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রায় ছয় বছর পুরনো ওই হামলার ঘটনায় এতদিন পর দুই তৃণমূল নেতার গ্রেপ্তারিকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত রিপন এবং সঞ্জীব এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। জানা গিয়েছে, নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকত দু’জনে। এছাড়া এলাকায় বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে দু’জনের বিরুদ্ধে। নাড্ডার কনভয়ে হামলায় ঘটনাতেও তারা যুক্ত ছিল বলেই পুলিশের তরফে জানা গিয়েছে। তবে ঠিক কী ভূমিকা ছিল তাদের, তা এখনও স্পষ্ট নয়। আগ্নেয়াস্ত্রটি বা কোথা থেকে পেয়েছে তারা, সে বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ। 

বলে রাখা ভালো, গত ২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় শিরাকোলের কাছে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেসময় তাঁর সঙ্গী ছিলেন রাজ্য বিজেপির দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। হামলার ভয়াবহতা নিয়ে দিলীপের মন্তব্য ছিল, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে সেদিন মৃত্যু পর্যন্ত হতে পারত। সেই মামলায় প্রথম এফআইআরে নাম ছিল জাহাঙ্গিরের। পরে তদন্তকারীদের ঢিলেঢালা মনোভাবের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এভাবেই শাস্তির ফাঁক গলে ফের দাপট দেখাতে শুরু করে ‘পুষ্পা’ জাহাঙ্গির। বিধানসভা নির্বাচনে পালাবদলের পর গ্রেপ্তার হন জাহাঙ্গির। পুরনো মামলারও তদন্ত শুরু হয়েছে হয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলাতেই আরও দু’জনকে গ্রেপ্তার করা হল। আর কার কার নাম জড়ায়, সেটাই দেখার। 

You might also like!