Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

2 weeks ago

Taki Road Accident: পথ দুর্ঘটনায় টাকি রোডে মোটরবাইক আরোহী যুবকের মৃত্যু

Taki Road Accident
Taki Road Accident

 

উত্তর ২৪ পরগনা, ২৩ জানুয়ারি। শুক্রবার সরস্বতী পুজোর সকালে দেগঙ্গার টাকি রোডে দু’টি গাড়ির মধ্যে পড়ে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় এক মোটরবাইক আরোহী যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও ১। দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপায় টাকি রোডের উপর পথ দুর্ঘটনায় মারা গেলেন যুবক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম দীপঙ্কর রায়। বয়স ৩০ বছর। আহত ১। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর রায় তার এক সঙ্গীকে নিয়ে বেড়াচাঁপা চৌমাথা এলাকায় যানজটে আটকে ছিলেন। পিছন থেকে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই মোটরবাইকের পিছনে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দীপঙ্করের সঙ্গী আর সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ও ট্রাকের মাঝে পিষ্ট হয়ে গুরুতর জখম হন দীপঙ্কর। সূত্রের খবর, তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

You might also like!