Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

8 months ago

Weather forecast of bengal: সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, তবে কালীপুজোয় বিঘ্ন ঘটাবে না বৃষ্টি

Low-pressure area to form over Andaman Sea
Low-pressure area to form over Andaman Sea

 

কলকাতা, ১৯ অক্টোবর : কালীপুজোয় বিঘ্ন ঘটাবে না বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্কই। দক্ষিণবঙ্গের কোথাও ওই দিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, বঙ্গোপসাগরের উপরে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শেষে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে উৎসবের মরসুমে নিম্নচাপের প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই আগামী ২১ অক্টোবর, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরের ৪৮ ঘণ্টায় তা দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটায় বিঘ্ন ঘটাবে না বৃষ্টি।

You might also like!