Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

1 week ago

West Bengal Rakhi Utsav : রাজ্যজুড়ে বিলি হবে ২৫ লক্ষ রাখি! রাখিবন্ধন উৎসবে প্রায় ৯ কোটি বরাদ্দ শুভেন্দুর

West Bengal Rakhi Bandhan festival
West Bengal Rakhi Bandhan festival

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে শুক্রবার ধুমধাম করে পালিত হতে চলেছে রাখিবন্ধন উৎসব। উৎসবকে ঘিরে বিশেষ আয়োজন করেছে রাজ্য সরকার। রাখিবন্ধন উপলক্ষে প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিতরণের জন্য মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হচ্ছে। শুধু রাখি কেনার জন্যই খরচ হচ্ছে প্রায় ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। শুক্রবার সকাল ১০টা নাগাদ নজরুল মঞ্চে আয়োজিত হবে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব। অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপস্থিত থাকার কথা। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালনের জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্য়ে ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতে জন্য সব থেকে বেশি মোট ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা খরচ করে রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হবে। রাখিবন্ধন উৎসব পালনের জন্য ২২টি জেলা সদর দপ্তর পাবে ২২ লক্ষ। জিটিএ ও কলকাতা পুরনিগমের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা করে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ টাকা। ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য বরাদ্দ মোট ১ কোটি ২১ লক্ষ টাকা। এছাড়াও ৪৫টি সাব ডিভিশন পাবে ১১ লক্ষ ২৫ হাজার।  ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করে ৩৪৫টি ব্লকে পালিত হবে রাখিবন্ধন উৎসব। 

রাজ্যে পালাবদলের পর এই প্রথম বাংলায় পালিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। এবারের উৎসব ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবোধের বন্ধনকে আরও দৃঢ় করবে। শুক্রবার সকাল ১০ টায় কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি যাদবপুরে আয়োজিত একটি রাখিবন্ধন উৎসবেও উপস্থিত থাকতে পারেন। 

You might also like!