Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Tripura

8 months ago

Tripura strike: ত্রিপুরা বনধে হামলা হুজ্জতি, হাসপাতালে আহতদের দেখে সহমর্মিতা ও ক্ষোভ প্রকাশ বিজেপি সভাপতির

Tripura strike
Tripura strike

 

আগরতলা, ২৪ অক্টোবর : বৃহস্পতিবার ত্রিপুরা বনধ-জনিত হামলায় আহতদের দেখতে জিবিপি হাসপাতালে গেলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। ‘সিভিল সোসাইটি অফ ত্রিপুরা’-এর ডাকা বনধ চলাকালীন রাজ্যের একাধিক স্থানে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তার জেরে শুক্রবার আগরতলার জিবিপি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা। ধলাই জেলার শান্তিরবাজার এলাকায় সালেমার বিডিও, এক ইঞ্জিনিয়ার, এসডিপিও ও নিরীহ বাসিন্দাদের উপর নৃশংস হামলার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন এবং চিকিৎসা পরিষেবার মান ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

রাজীব ভট্টাচার্য এই জঘন্য ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ রাজ্যকে অস্থির করার এই ধরনের অপচেষ্টাকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত আরোগ্যের কামনা করেন এবং তাঁদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দেন। এদিকে, কমলপুর মহকুমার শান্তিরবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর বলে জানানো হয়েছে। বনধকে ঘিরে রাজ্যের বিভিন্ন সংবেদনশীল এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

You might also like!