Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

9 months ago

Hero Xtreme 125R: দামে কম, লুকসে স্টাইলিশ—ভারতীয় রাস্তায় নামল Hero Xtreme 125R নতুন ভারিয়েন্ট!

Hero Xtreme 125R
Hero Xtreme 125R

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: Hero MotoCorp আবারও বাজেট সেগমেন্টে চমক দিল। আজ ভারতে লঞ্চ হল Xtreme 125R-এর আপডেটেড মডেল, সঙ্গে বাজারে এলো একেবারে নতুন সিঙ্গল-সিট ভারিয়েন্ট। এক্স-শোরুম (দিল্লি) দাম রাখা হয়েছে ১ লাখ টাকা। প্রতিদ্বন্দ্বী হিসেবে এর সামনে রয়েছে TVS Raider 125, Honda CB 125 Hornet এবং Bajaj Pulsar N125। কোম্পানির দাবি, নতুন সিঙ্গল-সিট ভারিয়েন্ট রাইডারকে আরও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।

Hero Xtreme 125R-এর দামের তুলনা:

হিরো এক্সট্রিম সিঙ্গল-সিট ভারিয়েন্টের দাম টপ-স্পেস স্প্লিট-সিট ABS ভারিয়েন্টের চেয়ে ২,০০০ টাকা কম রাখা হয়েছে। দামের নিরিখে এটি স্প্লিট-সিট IBS ভারিয়েন্ট ও স্প্লিট-সিট ABS ভারিয়েন্টের মধ্যে অবস্থান করবে। ভারতে বাইকটির স্প্লিট-সিট IBS ভারিয়েন্টের দাম পড়বে ৯৮,৪২৫ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। আর ABS ভারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.০২ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Hero Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্টের ফিচার:

Hero Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্টে শুধু সিটের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। এছাড়া বাইটির সব কিছু অন্য মডেলের মতো রাখা হয়েছে। তবে সিঙ্গল-সিটের কারণে বাইকের স্পোর্টি লুক কিছুটা কমে গেছে। যদিও শহরে ব্যবহার এবং আরামের জন্য এটা যথেষ্ট সুবিধাজনক হতে পারে।

Hero Xtreme 125R এর ইঞ্জিন ও পারফরম্যান্স:

Hero Xtreme 125R বাইকে আছে ১২৪.৭ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা নতুন Hero Glamour X 125 মডেলেও দেওয়া হয়েছে। এই এয়ার-কুলড ইঞ্জিন ৮,২৫০ আরপিএম-এ ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৫ এনএম টর্ক জেনারেট করে। এর সাথে পাঁচ-গিয়ার গিয়ারবক্স যুক্ত আছে।


You might also like!