Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Odisha

1 week ago

Severe flood situation in Odisha:ওড়িশার ভদ্রকে তীব্র বন্যা পরিস্থিতি, প্লাবিত বহু গ্রাম

Severe flood situation in Odisha
Severe flood situation in Odisha

 

ভদ্রক (ওড়িশা): টানা ভারী বৃষ্টিপাতের জেরে ওড়িশার ভদ্রক জেলায় বন্যা পরিস্থিতি এখন অত্যন্ত আশঙ্কাজনক। বৈতরণী, শালন্দী এবং কপালী-সহ জেলার প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করায় বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বহু গ্রামে বন্যার জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৈতরণী নদীর জলস্তর আখুয়াপাড়া এলাকায় বিপদসীমা অতিক্রম করেছে। একই সঙ্গে শালন্দী ও কপালী নদীর জল উপচে ভদ্রকের বেশ কয়েকটি ব্লকের পাশাপাশি নিচু এলাকাগুলোতে হু হু করে জল ঢুকছে। এর ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায় তলিয়ে গেছে। অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় মানুষ কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। দুর্গত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং ত্রাণ পৌঁছে দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। নদী সংলগ্ন তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

You might also like!