Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Life Style News

1 week ago

Elevate Your Bedroom Intimacy: বেডরুমে ম্যাজিক ফেরাতে চান? নববিবাহিতদের জন্য রইল শরীর ও মন চনমনে রাখার ৬টি সেরা সিক্রেট

Elevate Your Bedroom Intimacy
Elevate Your Bedroom Intimacy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ে বা নতুন সম্পর্কের শুরুর দিনগুলো যেন এক জাদুকরী আবেশ। মধুচন্দ্রিমার সেই রঙিন দিনগুলোতে একে অপরকে জানার কৌতূহল আর শরীরী উষ্ণতা থাকে তুঙ্গে। কিন্তু যান্ত্রিক জীবন আর প্রতিদিনের অভ্যাসের চাপে অনেক দম্পতিই অভিযোগ করেন যে, সময়ের সাথে সাথে সম্পর্কের সেই টান কমে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, একটু সচেতন হলে সম্পর্কের সেই ‘হানিমুন ফেজ’ ধরে রাখা সম্ভব আজীবন।

* একে অপরের মধ্যে দূরত্ব আসতে দেবেন না। তা সে যৌনতা হোক কিংবা জীবনের যেকোনও ক্ষেত্র। তাই সুযোগ পেলেই বিয়ের পর প্রথম রাত নিয়ে খোলামেলা আলোচনা করুন। ঠিক কেমন ছিল মধুচন্দ্রিমার রাতগুলি, সে বিষয়েও কথাবার্তা বলুন। তাতে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে আজীবন।

* জীবনের প্রতিটি মুহূর্তে ব্যস্ততা থাকবেই। তা সত্ত্বেও জীবনসঙ্গীকে জড়িয়ে ধরতে কিংবা চুম্বন করতে ভুলবেন না। সবসময় যৌনতায় মেতে উঠতে না পারলেও দিনে কমপক্ষে একবার তাঁকে ভালোবেসে জড়িয়ে ধরুন।

* যৌন বিশেষজ্ঞদের মতে, একসময় চেনা শরীরে আর সেভাবে রোমাঞ্চ জাগে না। সেক্ষেত্রে বিকল্প পন্থায় অন্য কোনও কৌশল ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে তা যেন দু’জনের সম্মতিতেই হয়।

* রোজ রোজ একই বিছানাও যৌনতার জন্য ক্লান্তিকর হয়ে উঠতে পারে। তাই প্রয়োজনে জায়গা বদল করতে পারেন। বিকল্প হিসাবে শোওয়ার ঘরের পরিবর্তে অন্য কোনও ঘরে শরীরী খেলায় মাততে পারেন।

* ধরুন রাতে দু’জনেই শুয়ে পড়লেন। তারপর মোবাইল নিয়ে ব্যস্ত আপনি। অবশেষে ইচ্ছা হলে সঙ্গী বা সঙ্গীনির কাছে এগিয়ে গেলেন। ভুলেও এটি অভ্যাসে পরিণত করবেন না। পরিবর্তে বন্ধ ঘরে একে অপরকে গুরুত্ব দিন। কথা বলুন। তাতেই সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে আজীবন।

* প্রতিদিন নিয়ম মেনে যে যৌনতায় মেতে উঠতে হবে, তা কিন্তু নয়। তাতে বরং একঘেয়েমি তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি। তার চেয়ে যেদিন যৌনতায় মাতবেন, সেদিন আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী কতটা যৌনতা উপভোগ করতে পারেন, সেদিকে খেয়াল রাখুন। তাতেই সম্পর্কের উষ্ণতা দীর্ঘস্থায়ী হবে।


You might also like!