Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Life Style News

1 week ago

Pigeon Problems: জানলার কার্নিশে পায়রার উপদ্রব? এই ৫টি জিনিসের ব্যবহারেই ম্যাজিকের মতো দূর হবে সমস্যার সমাধান

pigeons on window ledge
pigeons on window ledge

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ির খোলা বারান্দা বা কারান্দা অনেক সময় পায়রার পছন্দের আস্তানায় পরিণত হয়। আশ্রয় এবং খাবারের সন্ধানে আসা এই পাখিরা জায়গাটিকে কেবল অপরিচ্ছন্নই করে না, বরং পালক ও মল-মূত্রের মাধ্যমে দুর্গন্ধ ও জীবাণু ছড়ায়। তবে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলে কোনো ক্ষতি না করেই এদের দূরে রাখা সম্ভব।

১) চলন্ত বা চকচকে কোনও জিনিসে পায়রা ভয় পায়। তাই বারান্দায় যদি উজ্জ্বল কোনও জিনিস রাখা যায়, তাতে আলো প্রতিফলিত হলে পায়রা ভয় পাবে। পুরনো কোনো আয়না বা সিডি-ডিভিডি, রাংতা এ ক্ষেত্রে কাজে আসতে পারে। জিনিসগুলি সূর্যের দিকে মুখ করে রাখতে হবে, যাতে আলো সরাসরি বাইরের দিকে প্রতিফলিত হয়। তা হলে পায়রা এসে বারান্দায় বসবে না।

২) পায়রা সাধারণত অপরিচ্ছন্ন এবং স্যাঁতসেঁতে পরিবেশ পছন্দ করে। বারান্দা যদি নিয়মিত পরিষ্কার করা হয়, তা হলে পায়রাদের আগমন কমতে পারে। বারান্দায় কোনও খাবার রাখা উচিত নয়।

৩) পায়রারা সাধারণত বারান্দার রেলিংয়ে বা কার্নিশে এসে বসে। এই জায়গাগুলি যদি ঢেকে রাখা যায়, সে ক্ষেত্রে পায়রার আগমন ঘটবে না। যেমন কার্নিশে কয়েকটি ফুলের টব রাখা যেতে পারে। আবার সেখানে পেরেক বসিয়ে দেওয়া যেতে পারে। দিনের বেলায় তাদের আগমন রুখতে রেলিংয়ের উপর জাল টাঙানো হলেও সমস্যা কমতে পারে।

৪) একই সঙ্গে বারান্দায় সুগন্ধী ছড়িয়ে দিতে পারলেও পায়রা আসবে না। কারণ, তারা সুগন্ধী পছন্দ করে না। এ ছাড়া, একটি পাত্রে এশেনশিয়াল অয়েল রাখলেও উপকার পাওয়া যাবে। একটি পাত্রে সাদা ভিনিগার বা শুকনো লঙ্কা রেখে দিলেও তার ঝাঁঝে পায়রা বাড়িতে এসে বসবে না।

৫) পায়রা উচ্চগ্রামের কোনও শব্দ পছন্দ করে না। বারান্দায় ছোট ঘণ্টা বা ‘উইন্ড চাইম’ রাখা যেতে পারে। বাতাসে তাতে শব্দ হলে পায়রা বারান্দা থেকে উড়ে যাবে। রাতে বারান্দায় উজ্জ্বল আলো জ্বললেও তা পায়রাকে দূরে রাখতে সক্ষম।

You might also like!