Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dating App Safety Tips: চুপিসারে ডেটিং অ্যাপে প্রোফাইল? সাবধান—এই ভুলগুলো করলেই সর্বনাশ

Dating app advice for beginners
Dating app advice for beginners

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রযুক্তিনির্ভর জীবনে প্রেমও এখন ডিজিটাল। চোখের চাহনিতে বা হঠাৎ আলাপেই আর সম্পর্ক গড়ে ওঠে না, বরং ডেটিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে শুরু হয় ভালোবাসার হিসেব-নিকেশ। তবে এই ভার্চুয়াল দুনিয়ায় সঙ্গী খোঁজার পথে ভুল পা ফেললে বিপদে পড়ার আশঙ্কাও থাকে। তাই ডেটিং অ্যাপে নাম লেখানোর আগে কিছু জরুরি বিষয় জানা এবং মেনে চলা অত্যন্ত প্রয়োজন।

∆ কী করবেন না-

১. ডেটিং অ্যাপের ছবি-প্রোফাইল দেখে মনে ধরেছে। আলাপও হয়েছে। নিয়মিত দীর্ঘ সময় কথা বললেও শুরুতেই ভুলেও গোপন কথা ফাঁস করবেন না। পরবর্তীতে তা নিয়ে আফশোস করতে হতে পারে।

২. পরিচয় হওয়া মাত্রই কৌতুহলবশত পছন্দের মানুষের সোশাল মিডিয়া প্রোফাইলে নজর রাখা খুব স্বাভাবিক। কিন্তু সেখানে থাকা কোনও ছবি নিয়ে যদি প্রশ্ন জাগে তাকে আমল দেবেন না। অতিরিক্ত প্রশ্নের জালে জর্জরিত করবেন না উলটো দিকের মানুষটাকে। তাতে হিতে বিপরীত হতে পারে।

৩. যদি অতি দ্রুত ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে উলটো দিকের মানুষটা, মজার ছলে অপমান করে বা ইচ্ছে করে এড়িয়ে যায় তাহলে ভুলেও তা মেনে নেবেন না। সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করুন। প্রয়োজনে সরাসরি সবটা জানিয়েই দূরত্ব তৈরি করুন।

∆ কী করবেন-

১. সারাজীবনের সঙ্গী খুঁজছেন নাকি স্রেফ সময় কাটাতেই ডেটিং অ্যাপে, তা নিজের কাছে পরিষ্কার হওয়া খুব জরুরি। যার সঙ্গে কথা বলছেন তাঁর কাছেও বিষয়টা স্পষ্ট হওয়া প্রয়োজন। তাহলে অযথা সময় নষ্ট হয় না। তাই কারও সঙ্গে আলাপ হলে চেষ্টা করবেন আগেই বিষয়টা জেনে নেওয়ার।

২. প্রোফাইল সুন্দর বা আকর্ষণীয় করার চেয়ে সৎ থাকা বেশি প্রয়োজন। তাই অন্যকে আকৃষ্ট করতে ভুয়ো তথ্য দেবেন না।

৩. দু’জনের আগ্রহ যদি মিলে যায় তা কথা এগোনোর জন্য আদর্শ। তাই পরিচয়ের পর পছন্দের বই, গায়ক, সিনেমা-সিরিজ নিয়ে কথা এগোতে পারেন। তাহলেই বন্ধুত্বও গাঢ় হবে সহজে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…