Life Style News

1 week ago

Home Decor Tips: কম খরচেই বদলে দিন ঘরের সাজ! অন্দরকে প্রাণবন্ত করতে জেনে নিন সহজ কিছু উপায়

Budget Home Decor with Indoor Plants
Budget Home Decor with Indoor Plants

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যস্ত শহুরে জীবনে দিনের বেশিরভাগ সময়ই কাটে চার দেওয়ালের মধ্যে। তাই ঘরটিকে সুন্দর, আরামদায়ক ও প্রাণবন্ত করে তোলার ইচ্ছে সবারই থাকে। তবে অনেকেই মনে করেন, ঘর সাজাতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়। বাস্তবে কিন্তু সামান্য পরিকল্পনা আর কিছু সহজ কৌশলেই কম বাজেটে বদলে দেওয়া যায় ঘরের চেহারা। 

১. কাচের বোতলে মানি প্ল্যান্ট— শুরু করুন মানি প্ল্যান্ট দিয়ে। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এটি জল ও মাটি— উভয় মাধ্যমেই স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে। ঘরের নির্দির্ষ্ট কোণ কিংবা জানালার তাকে সবুজের ছোঁয়া ঘরের সৌন্দ্ররয বাড়াবে। বাস্তুর মধ্যে প্রাণের সঞ্চার বাড়াবে। দামি টব কেনারও প্রয়োজন নেই। বাড়িতে পড়ে থাকা কাচের পুরনো বোতল ব্যবহার করলেই যথেষ্ট। তাতেই জুটবে হবে এক ধ্রুপদী নস্টালজিক রূপ।

২. ডেস্কের শোভায় সিঙ্গোনিয়াম— তীরধনুকের মতো পাতার গড়ন নিয়ে অন্দরের শোভা বাড়ায় সিঙ্গোনিয়াম। অন্দরমহলের জন্য এটি অত্যন্ত নির্ভরযোগ্য পছন্দ। জল ভরা স্বচ্ছ কাচের পাত্রে এই গাছ রাখলে পড়ার টেবিল নজড় কাড়বে আপনার। খুব কম পরিশ্রমে ঘরের কোণে নান্দনিক পরিবেশ তৈরি করতে এর জুড়ি মেলা ভার।

৩. ঝুলন্ত সবুজে টারটল ভাইন— ছোট বারান্দা কিংবা জানালার ফ্রেমে ঝুলন্ত গাছের জন্য আদর্শ ‘টারটল ভাইন’ বা ‘ইঞ্চ প্ল্যান্ট’। খুব দ্রুত বাড়ে এই গাছ। এর ঝুলন্ত লতা ও পাতার সারি ছোট পরিসরকেও এক টুকরো অরণ্যের অনুভূতি দেবে আপনাকে। পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত জায়গায় এটি ঝুলিয়ে দিলেই ঘরের রূপ বদলে যাবে।

অল্প বাজেট, সামান্য সৃজনশীলতা আর একটু যত্ন—এই তিনের সমন্বয়েই আপনার বসার ঘর বা বারান্দা হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়, আরামদায়ক এবং প্রাণবন্ত।  


You might also like!