Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

8 months ago

Lifestyle news: শীতের সময় ছাদবাগানে ফলান টাটকা শাকসবজি, জেনে নিন সহজ উপায়!

Rooftop Gardens
Rooftop Gardens

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শাকসবজি খাওয়ার পাশাপাশি চাষেরও সবচেয়ে উপযুক্ত সময় হলো শীতকাল। এই সময়ে বাজারে যেমন নানা ধরনের টাটকা সবজি পাওয়া যায়, তেমনই চাইলে নিজের ছাদবাগানেও সহজেই চাষ করতে পারেন পছন্দের শাকসবজি। বিশেষ করে শীতে বাড়ির বাগানে অনায়াসে ফলানো যায় মেথি শাক, গাজরসহ আরও অনেক সবজি। কীভাবে করবেন সেই চাষ—রইল তার সহজ পদ্ধতি।

* বাঙালির হেঁশেলে যে মশলা সারাবছর থাকে তা হল মেথি। মেথি দানা সারারাত ভিজিয়ে রেখে পরের দিন জল ছেঁকে ফেলে দিয়ে মাটিতে অঙ্কুরিত মেথি দানা ছড়িয়ে দিন। তবে মাথায় রাখবেন সরাসরি রোদ পাবে এমন জায়গায় কখনওই মেথি চারা বসাবেন না।বাড়ির ছাদের যেখানে প্রখর রোদ পৌঁছয় না কিন্তু আলো থাকে পর্যাপ্ত সেখানেই এই শাক চাষের চেষ্টা করুন। মনে রাখবেন মেথি শাক চাষের জন্য বিশেষ মাটি প্রয়োজন। মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার মিশিয়ে নিয়ে তাতে এই শাক চাষ করলে তার ফলন ভালো হবে। সঙ্গে সার হিসেবে দিতে পারেন সব্জির খোসা, চাল, ডাল অথবা মাছ ধোয়া জল।

* শীতের আরও এক সবজি গাজরের চাষও করতে পারেন আপনার বাড়ির ছাদবাগানে। বীজ সংগ্রহ করে তা মাটিতে বপন করলেই একটু একটু করে বাগানে বেড়ে উঠবে গাজর গাছ। তবে মাথায় রাখবেন গাজরের বীজ বোনার আগে তা চব্বিশ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে তারপর অতিরিক্ত জল মুছে মাটিতে ছড়িয়ে দিতে পারেন। প্রচুর জল নয় বরং স্প্রে করে জল দিতে হবে মাটিতে। মাটি তৈরির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। পঞ্চাশ শতাংশ বালিমাটি ও পঞ্চাশ শতাংশ কোকোপিট মিশিয়ে নিয়ে মাটি তৈরি করে নিয়ে তাতে গাজর চাষ করুন। দু’মাসের মধ্যে গাজর গাছ মোটামুটি বেড়ে যায়। এবং ধীরে ধীরে তাতে ফলন হতেও শুরু করে। সঠিক যত্নে শীতের মরশুমে বাড়ির ছাদেই ফলাতে পারবেন আপনার পছন্দের শাকসবজি।

You might also like!