Breaking News
 
CM Suvendu Adhikari: উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা, পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোয় অনুদান ১ লক্ষ, অষ্টমীতে মদ বন্ধ! কার্নিভ্যাল-ডিজেতেও ‘না’, বড় ঘোষণা শুভেন্দুর Samik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল স্বীকার শমীকের, ‘রাজনীতির বিষয় নয়’ CM Suvendu Adhikari: বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি হানা! ভাতা বন্ধ থেকে জেল, বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের Suvendu Adhikari: ধুলিয়ান কাণ্ডে ‘জিরো টলারেন্স’! সিআইডির হাতে তদন্ত, সুজিতের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি CM Suvendu Adhikari: একসঙ্গে একাধিক ক্ষেত্রে বেতন বৃদ্ধি! বন সহায়ক, প্যারা টিচারদের পর আর কারা পেলেন সুখবর?

 

Life Style News

9 months ago

Relationship tips for Couples: শুধুমাত্র ঘনিষ্ঠতাই সব নয়, পুরুষরা তাদের সঙ্গিনীর থেকে ঠিক কী কী প্রত্যাশা করেন?

Relationship tips for Couples
Relationship tips for Couples

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ধরা যাক অবসর সময়ে আপনার মনের মানুষের সঙ্গে একান্তে রয়েছেন। এমন ঘনিষ্ঠ পরিবেশে স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হওয়াটা নতুন কিছু নয়। কিন্তু আপনার পুরুষসঙ্গী কি শুধুমাত্র শরীরী খেলাতেই মেতে উঠতে চান, নাকি আপনার কাছে অন্য কিছুও আশা করেন?বিশেষজ্ঞদের মতে, একজন পুরুষ তাঁর স্ত্রী কিংবা প্রেমিকার কাছে কেবলমাত্র যৌনতাই খোঁজেন না। এর বাইরেও আরও অনেক আকাঙ্ক্ষা বা প্রত্যাশা থাকে, যা সম্পর্কের বুননকে আরও শক্তিশালী ও গাঢ় করে তোলে।বিষয়টি হয়তো আপনার কাছে স্পষ্ট নয়। তাই, চলুন জেনে নেওয়া যাক—যৌনতার বাইরে আপনার পুরুষসঙ্গী আপনার কাছ থেকে ঠিক কী কী চান, যা সম্পর্কের স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ।

প্রশংসা পেতে কে না পছন্দ করেন! সকলেই ভালবাসে প্রশংসা। আপনার পুরুষসঙ্গীও কিন্তু ব্যতিক্রম নন। তিনিও তাই চান। তাই শারীরিক সম্পর্কের তুলনায় তিনি প্রশংসায় বেশি খুশি হন।

সঙ্গী আপনার সবচেয়ে কাছের মানুষ। তাই বলে তাঁর সঙ্গে যা খুশি আচরণ করবেন না। প্রত্যেক সম্পর্কের মূল ভিত্তিই কিন্তু সম্মান। পুরুষসঙ্গীকে সম্মান করতে শিখুন। তাতে তিনি পজিটিভ এনার্জি পাবেন।

দাম্পত্য হোক কিংবা প্রেমের সম্পর্ক ঝগড়াঝাটি হবেই। অনেকেই বলেন, ঝগড়াঝাটি হলে নাকি সম্পর্ক আরও শক্তপোক্ত হয়। তা বলে অতিরিক্ত কিছুই ভাল নয়। মনে রাখবেন, বেশি ঝগড়াঝাটি কিন্তু সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। তাই কোনও জটিলতার মুখোমুখি হলে ঝগড়াঝাটি নয়। পরিবর্তে শান্তভাবে বসে আলোচনা করুন। তাতেই মিটবে সমস্যা। আরও শক্তপোক্ত হবে সম্পর্ক।

স্বামী বা প্রেমিককে পেয়ে যে আপনি গর্বিত, তা বলুন। মুখে না বলে হাবেভাবেও বোঝাতে পারেন আপনার মনের কথা। তাতে দেখবেন সঙ্গী ভীষণ খুশি হবেন। সম্পর্ক আরও উষ্ণ হয়ে উঠবে।

সঙ্গী আপনার খুব কাছের। তাঁর সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটে আপনার। সুখ দুঃখের সঙ্গী তিনি। তা সত্ত্বেও কোনও কিছুতে নিজের ভুল হলে স্বীকার করুন। প্রয়োজনে ধন্যবাদ দিন। তাতে সম্পর্ক অন্য মাত্রা পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

You might also like!