Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

9 months ago

Dog: কুকুরকে জড়িয়ে ধরা শুধু ভালোবাসা নয়, স্বাস্থ্যকরও! রইল ৪টি চমকপ্রদ উপকারিতা!

Dog hug
Dog hug

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পোষ্যর সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে! একটু আদর, একটু খুনসুটি—মুছে দেয় সারাদিনের ক্লান্তি। কিন্তু জানেন কি, পোষ্য সারমেয়কে জড়িয়ে ধরে আদর করলে তাদের কী কী উপকার হয়? চলুন, আজ সেটাই জেনে নিই।

১. ওরা বলতে পারে না ঠিকই, তবে ভালোবাসা অনুভব করতে পারে ভীষণরকমভাবে। জড়িয়ে ধরলে ওরা বুঝতে পারে যে ওরা আপনার কাছে গুরুত্বপূর্ণ। এভাবেই দু’জনের মধ্যে দৃঢ় হয় বিশ্বাস। মন ভালো থাকে পোষ্যের। ভালো করে ঘুমোয়, সুস্থ থাকে শরীর।

২. যতবার আপনি প্রিয় পোষ্যকে জড়িয়ে ধরেন, ততবার, আরও বেশি করে আপনার প্রতি আসক্ত হয়ে পড়ে ওরা। নিজেকে সুরক্ষিত মনে করে। আসলে আপনার স্পর্শকে ওরা বিশ্বাস করে। যদি আপনি পোষ্যকে ট্রেনিং দিতে চান, সেক্ষেত্রেও এই বন্ধন অত্যন্ত প্রয়োজন।

৩. ভয়-উৎকণ্ঠা কি শুধু মানুষের জন্যই? উত্তর না! চারপেয়েরাও ভয় পায়, উৎকণ্ঠা গ্রাস করে ওদেরও। ধরুন উৎসবের দিনগুলোতে যখন বাজির শব্দ হয়, অথবা বাজ পড়ার শব্দ, এরকম ধরনের আওয়াজে ওরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। নিজেদের অসুরক্ষিত ভাবে। আপনি জড়িয়ে ধরলে ওরা বোঝে যে নিশ্চিত আশ্রয়ে রয়েছে।

৪. জড়িয়ে ধরা মানে একটা প্রতিশ্রুতি। জড়িয়ে ধরা মানে বোঝানো যে, সে আপনার কাছে কুকুর নয়, সন্তানসম স্নেহের। দ্রুত ছুটতে থাকা এই দুনিয়াকে কয়েকমুহূর্তের জন্য হলেও শান্ত করে দেয় এই জড়িয়ে ধরা। ওরা বোঝে, এই স্বার্থের দুনিয়ায় আপনি আছে ওর জন্য। একইভাবে ওদের আদর করলে মন ভালো হয় মালিকেরও। দূর হয়ে যায় যাবতীয় ক্লান্তি।

You might also like!