Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Life Style News

3 months ago

Mehndi Stains Removal Tips: মেহেন্দির দাগে নষ্ট পোশাক? ঘরোয়া টোটকায় মিলবে দ্রুত সমাধান!

Mehndi Stains Removal Tips
Mehndi Stains Removal Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের শুরুতেই বিয়ের মরশুম শুরু হয়েছে। এখনই নিজেকে সাজিয়ে–গুছিয়ে নতুন রূপে প্রস্তুত হওয়ার সময়। চুলে মেহেন্দি লাগানো থেকে শুরু করে বিয়েবাড়ির উৎসবে হাতে মেহেন্দি পরা—কোনও কিছুই বাদ যায় না। তবে এর মধ্যেই প্রিয় পোশাকে হেনা বা মেহেন্দির দাগ লেগে গেলে মনটা খারাপ হয়ে যায়। তাই জেনে নিন, কীভাবে ঘরোয়া উপায়ে আপনার পছন্দের জামা থেকে এই দাগ সহজেই তুলে ফেলতে পারেন।

হেনা বা মেহেন্দির দাগ তুলতে ব্যবহার করতে পারেন গরম দুধ। জামার যে অংশে এই দাগ লাগবে সেই অংশে খানিকটা দুধ ঢেলে মিনিট ৩০ রেখে দিন। সময়মতো তা তুলে নিয়ে সাবান দিয়ে কেচে নিলেই জামা থেকে নিমেষে উধাও হবে মেহেন্দির দাগ। ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ভিনিগার বা লেবু আর সঙ্গে বেকিং সোডা। এই পদ্ধতি হল সবচেয়ে সহজ পদ্ধতি। ২-৩ চামচ বেকিং সোডার সঙ্গে ভিনিগার বা লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এরপর জামায় দাগ লাগোয়া ওই অংশে তা কুড়ি মিনিট রেখে জামা কেচে ফেলুন, দেখবেন জামার দাগ উধাও হয়ে গিয়েছে।

আরও এক সহজ পদ্ধতি রয়েছে যা অনায়াসে আপনার জামায় লেগে থাকা মেহেন্দি বা হেনার দাগ তুলতে সাহায্য করবে। এক্ষেত্রে জামায় এই দাগের অংশটি বেশ কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রেখে দিতে পারেন অথবা গরম জলে জামাটা ভালোভাবে ফুটিয়েও নিতে পারেন। এতে জামায় লেগে থাকা দাগ উধাও হবে সহজে। 


You might also like!