Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Life Style News

11 months ago

Kitchen Tips: চাল রাখছেন অথচ ক’দিনেই পোকার উপদ্রব? চিন্তা নেই জেনে নিন প্রতিকারের ঘরোয়া টোটকা!

Rice
Rice

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেশিরভাগ গৃহস্থে প্রতিদিনের রান্নাতালিকায় চাল আবশ্যক। বিশেষত বাঙালি ঘরে প্রতিদিনের খাদ্যতালিকায় তো ভাত থাকবেই। তাই চাল অনেকেই বাজার থেকে বেশি করে আনিয়ে রাখেন। তবে এক্ষেত্রে একটি বড়ো সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই, সমস্যাটি হলো চালে অনেকক্ষেত্রেই পোকা হয়ে যায়। ফলত সেটি ধীরে ধীরে খাওয়ার অযোগ্য হয়ে ওঠে। কিন্তু এভাবে কতদিন? তবে কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে আপনি কমাতে পারবেন এই পোকার উপদ্রব, তবে আর দেরি কীসের, চলুন এক ঝলকে দেখে নিই কয়েকটি ঘরোয়া টোটকা,

১) চাল সব সময় একটি মুখবন্ধ পাত্রে রাখুন। ভালো হয়, প্লাস্টিক না ব্যবহার করে যদি বড় স্টিলের ড্রামে রাখতে পারেন। এতে চাল ভাল থাকে, পোকাও ধরে না। চাল রাখার সময় তাতে কয়েকটা নিম পাতা বা তেজ পাতা ফেলে রাখুন। নিম ও তেজ পাতার গন্ধ চালের পোকারা সহ্য করতে পারে না।

২) চাল কখনও কাঠের বাক্সে রাখবেন না। কাঠে পোকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত ব্যবহৃত চালে পোকা ধরলে তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ফ্রিজের ঠান্ডায় পোকা মারা যায়।

৩) চালের কৌটোয় কয়েক কোয়া শুকনো রসুন ফেলে রাখলেও হতে পারে মুশকিল আসান। রসুনের মধ্যে থাকা সালফার পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।

৪) শুনতে অবাক লাগলেও চালের ড্রামে দেশলাই বাক্স ফেলে রাখলেও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি কমে। দেশলাই বাক্সতেও সালফার থাকে, যার গন্ধে পোকামাকড় দূরে থাকে।

৫) গোবিন্দভোগের মতো সুগন্ধ রয়েছে এমন চালে পোকামাকড় বেশি আক্রমণ করে। সে ক্ষেত্রে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে চাল ফ্রিজে রাখতে পারেন।

You might also like!